ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠনের ঘোষণা এনসিপির

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটের কমিটি পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে দলটি।

শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম এসব পরিকল্পনার কথা জানান।

সকাল থেকে শুরু হওয়া ওই সভা চলে রাত পর্যন্ত। সভা শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে আগামী দুই মাসের মধ্যে সারাদেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে প্রতিটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা আয়োজন করা হবে।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া সেপ্টেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এনসিপির এই নেতা।

সারজিস আলম বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। দ্রুত দেশের প্রতিটি ঘরে এনসিপির একজন করে সদস্য তৈরি করার লক্ষ্য রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

এনসিপির পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসে কমিটি পুনর্গঠন, আগস্টে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

ট্যাগ : এনসিপি সারজিস আলম

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠনের ঘোষণা এনসিপির

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ