ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিপিএলে দল নিতে আগ্রহী এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

ছবি : সংগৃহিত
ফলো করুন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শিরোপা জয়ের পর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে গল গ্যালান্টস।

জাফনা কিংসকে হারিয়ে এবারের এলপিএলের চ্যাম্পিয়ন হয় গল গ্যালান্টস। ফাইনালের পর ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষের এক প্রতিনিধি জানান, বাংলাদেশের ক্রিকেট বাজার নিয়ে তারা আগ্রহী এবং বিপিএলে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

গল গ্যালান্টসের ওই প্রতিনিধি বলেন, এলপিএলের যাত্রা শুরু থেকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত দীর্ঘ সময় কঠিন পরিশ্রম করতে হয়েছে। সঠিক পরিকল্পনা ও খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।

বিপিএলে দল নেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করবেন। বিসিবির কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট দর্শকদের আবেগ সম্পর্কে তারা জানেন। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে, তাই ভবিষ্যতে বাংলাদেশেও তাদের উপস্থিতি থাকতে পারে বলে আশা প্রকাশ করেন।

এদিকে, এলপিএলের চ্যাম্পিয়ন দলটির হয়ে বাংলাদেশের লিটন দাসের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে গল গ্যালান্টস।

তবে নুরুল হাসান সোহানের পারফরম্যান্সের প্রশংসা করে ফ্র্যাঞ্চাইজিটির প্রতিনিধি বলেন, প্রয়োজনের সময়ে সোহান দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ট্যাগ : বিপিএল গল গ্যালান্টস এলপিএল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দল নিতে আগ্রহী এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শিরোপা জয়ের পর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে গল গ্যালান্টস।

জাফনা কিংসকে হারিয়ে এবারের এলপিএলের চ্যাম্পিয়ন হয় গল গ্যালান্টস। ফাইনালের পর ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষের এক প্রতিনিধি জানান, বাংলাদেশের ক্রিকেট বাজার নিয়ে তারা আগ্রহী এবং বিপিএলে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

গল গ্যালান্টসের ওই প্রতিনিধি বলেন, এলপিএলের যাত্রা শুরু থেকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত দীর্ঘ সময় কঠিন পরিশ্রম করতে হয়েছে। সঠিক পরিকল্পনা ও খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।

বিপিএলে দল নেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করবেন। বিসিবির কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট দর্শকদের আবেগ সম্পর্কে তারা জানেন। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে, তাই ভবিষ্যতে বাংলাদেশেও তাদের উপস্থিতি থাকতে পারে বলে আশা প্রকাশ করেন।

এদিকে, এলপিএলের চ্যাম্পিয়ন দলটির হয়ে বাংলাদেশের লিটন দাসের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে গল গ্যালান্টস।

তবে নুরুল হাসান সোহানের পারফরম্যান্সের প্রশংসা করে ফ্র্যাঞ্চাইজিটির প্রতিনিধি বলেন, প্রয়োজনের সময়ে সোহান দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ