ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পটুয়াখালীতে সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির হোসেন মৃধা নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মৃধা কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাটির ঘরের খাটে বসে মুড়ি খাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় একটি ছোট সাপ এসে তার পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সাপের কামড়ের পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, হাসপাতালে আনার পর জাকির হোসেনের উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তার উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাকির হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ট্যাগ : বিএনপি পটুয়াখালী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির হোসেন মৃধা নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মৃধা কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মাটির ঘরের খাটে বসে মুড়ি খাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় একটি ছোট সাপ এসে তার পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সাপের কামড়ের পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, হাসপাতালে আনার পর জাকির হোসেনের উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তার উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাকির হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ