ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে ইইউকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও দীর্ঘ সময় বহাল রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর চাপ বজায় রাখার অংশ হিসেবে নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার নিউইয়র্কে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কালাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। 

কালাস বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইইউর পদক্ষেপের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নিষেধাজ্ঞা। এর মাধ্যমে মস্কোর যুদ্ধ পরিচালনার অর্থায়নের উৎসে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তাই নিষেধাজ্ঞা দীর্ঘ সময় ধরে বহাল রাখার ক্ষেত্রে স্থিতিশীলতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জানান, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ করছে ইইউ।

তবে নিষেধাজ্ঞার তালিকা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। কয়েকটি দেশ তালিকাভুক্ত কিছু ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। এ কারণে মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে। 

ইইউর বর্তমান আলোচনায় রাশিয়ার ব্যবসায়ী আলিশের উসমানভ ও মিখাইল ফ্রিডম্যানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠে এসেছে। এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ থাকায় প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা নবায়নের প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে। 

ট্যাগ : ইউক্রেন রাশিয়া

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার নিষেধাজ্ঞা নিয়ে ইইউকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও দীর্ঘ সময় বহাল রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর চাপ বজায় রাখার অংশ হিসেবে নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার নিউইয়র্কে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কালাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। 

কালাস বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইইউর পদক্ষেপের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নিষেধাজ্ঞা। এর মাধ্যমে মস্কোর যুদ্ধ পরিচালনার অর্থায়নের উৎসে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তাই নিষেধাজ্ঞা দীর্ঘ সময় ধরে বহাল রাখার ক্ষেত্রে স্থিতিশীলতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জানান, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা দ্রুত শেষ করার চেষ্টা চলছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ করছে ইইউ।

তবে নিষেধাজ্ঞার তালিকা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। কয়েকটি দেশ তালিকাভুক্ত কিছু ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। এ কারণে মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে। 

ইইউর বর্তমান আলোচনায় রাশিয়ার ব্যবসায়ী আলিশের উসমানভ ও মিখাইল ফ্রিডম্যানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও উঠে এসেছে। এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ থাকায় প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা নবায়নের প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ