ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপন সম্পর্ক ও অর্থ দেওয়ার অভিযোগে নতুন বিতর্কে ইনফান্তিনো

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক এবং বিষয়টি গোপন রাখতে ওই নারীকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইনফান্তিনোর সাবেক ওই প্রেমিকাকে উয়েফা ছাড়ার সময় ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। পাশাপাশি স্থানীয় একটি বিজনেস স্কুলে তাঁর এমবিএ পড়ার ব্যয়ও উয়েফা বহন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ইনফান্তিনো। ওই সময় এক নারী সহকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরবর্তীতে ওই সম্পর্কের বিষয়টি গোপন রাখার সঙ্গে বিদায়ী অর্থ দেওয়ার কোনো যোগসূত্র ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উয়েফা এক বিবৃতিতে ওই নারীকে বিদায়ী অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তাঁর এমবিএ কোর্সের সম্পূর্ণ খরচ বহনের কথাও জানিয়েছে সংস্থাটি। তবে উয়েফার দাবি, সে সময়কার প্রচলিত নীতিমালা অনুসরণ করেই এসব সুবিধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এ ধরনের বিষয়ে সংস্থার নীতিমালা আরও কঠোর করা হয়েছে বলেও জানানো হয়।

অন্যদিকে, ইনফান্তিনোর পিআর টিম অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফিফার এক মুখপাত্র দ্য ডেইলি টেলিগ্রাফকে জানিয়েছেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মানহানিকর। ইনফান্তিনোর আচরণ নিয়ে উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি বলেও দাবি করা হয়েছে।

এর আগে বিশ্বকাপ ফুটবলকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার গোপন পরিকল্পনার অভিযোগ নিয়েও বিতর্কে জড়িয়েছিলেন ইনফান্তিনো। বুধবার মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ফিফার শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পাওয়ার পাশাপাশি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে পদে বহাল থাকেন তিনি।

এদিকে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা ফিফার কিছু আয়োজন বয়কটের হুমকি দিয়েছে। তবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন, আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং বিশ্বকাপের আয়োজক ও রানার্সআপ দেশ আর্জেন্টিনা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

নতুন করে গোপন সম্পর্ক ও অর্থ প্রদানের অভিযোগ সামনে আসায় ফিফা সভাপতিকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। এসব অভিযোগ তাঁর নেতৃত্ব ও ফিফার অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটিই আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: ইয়াহু স্পোর্টস

ট্যাগ : ফিফা জিয়ান্নি ইনফান্তিনো

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোপন সম্পর্ক ও অর্থ দেওয়ার অভিযোগে নতুন বিতর্কে ইনফান্তিনো

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ