ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়ার তেল কিনলে ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল কিনলে ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার পথ আরও এগিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে বিলটি সিনেটে ভোটাভুটির জন্য তোলা হয়। এতে ১০০ সদস্যের মধ্যে ৮৬ জন পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। তিনজন ভোটদানে বিরত ছিলেন।

বিলটিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কিনে দেশটির অর্থনীতিকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। এর আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

সিনেটে অনুমোদনের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

আইনটি কার্যকর হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও শুল্কের ঝুঁকিতে পড়তে পারে। এসব দেশ জ্বালানি চাহিদার একটি বড় অংশের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।

বিলটিতে শুধু রুশ জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে শুল্ক আরোপের বিষয়ই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার বিষয়টিও বিলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম। গত ১১ জুলাই কিয়েভ সফরের সময় তার মৃত্যু হয়। সিনেটে বিলটি পাসের পর ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, গ্রাহাম জীবিত থাকলে বিলটির অনুমোদনে তিনি গর্বিত হতেন।

সূত্র: এএফপি

ট্যাগ : যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত চীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


রাশিয়ার তেল কিনলে ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার পথ আরও এগিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিল মার্কিন সিনেটে পাস হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে বিলটি সিনেটে ভোটাভুটির জন্য তোলা হয়। এতে ১০০ সদস্যের মধ্যে ৮৬ জন পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। তিনজন ভোটদানে বিরত ছিলেন।

বিলটিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কিনে দেশটির অর্থনীতিকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। এর আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

সিনেটে অনুমোদনের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

আইনটি কার্যকর হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও শুল্কের ঝুঁকিতে পড়তে পারে। এসব দেশ জ্বালানি চাহিদার একটি বড় অংশের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।

বিলটিতে শুধু রুশ জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে শুল্ক আরোপের বিষয়ই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার বিষয়টিও বিলটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম। গত ১১ জুলাই কিয়েভ সফরের সময় তার মৃত্যু হয়। সিনেটে বিলটি পাসের পর ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, গ্রাহাম জীবিত থাকলে বিলটির অনুমোদনে তিনি গর্বিত হতেন।

সূত্র: এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ