ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলশানে রেস্তোরাঁয় বৈঠক থেকে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সংগঠনটির সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেস্তোরাঁটিতে অভিযান চালানো হয়। বৈঠক শেষে রাজধানীতে মিছিল আয়োজনের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় বৈঠক করছিলেন। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছিল বলে জানা গেছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা সম্ভব হয়।

গুলশান থানার ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ : আওয়ামী লীগ গুলশান

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে রেস্তোরাঁয় বৈঠক থেকে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সংগঠনটির সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, আওয়ামী লীগ কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেস্তোরাঁটিতে অভিযান চালানো হয়। বৈঠক শেষে রাজধানীতে মিছিল আয়োজনের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় বৈঠক করছিলেন। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছিল বলে জানা গেছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করা সম্ভব হয়।

গুলশান থানার ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ