ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী

পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
ফলো করুন

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেবার মানসিকতা ছাড়া চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব নয়।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতিতে রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ নীতির আলোকে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের দিকেও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, রোগের কারণ, প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে শুরু থেকেই সচেতন করা গেলে অনেক রোগের বিস্তার কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের দায়িত্ব শুধু রোগীকে ওষুধ দেওয়া নয়; বরং তার খাদ্যাভ্যাস, শরীরের যত্ন এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ।

প্রধানমন্ত্রী বলেন, এই ধারণার সঙ্গে সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির সামঞ্জস্য রয়েছে। রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সহায়তা করবেন। তাদের প্রশিক্ষণ ও কার্যক্রমে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন। তবে এর কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়া উচিত নয়।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি এগিয়ে যায় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতাকর্মী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : চিকিৎসক প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেবার মানসিকতা ছাড়া চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব নয়।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতিতে রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ নীতির আলোকে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের দিকেও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, রোগের কারণ, প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে শুরু থেকেই সচেতন করা গেলে অনেক রোগের বিস্তার কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের দায়িত্ব শুধু রোগীকে ওষুধ দেওয়া নয়; বরং তার খাদ্যাভ্যাস, শরীরের যত্ন এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ।

প্রধানমন্ত্রী বলেন, এই ধারণার সঙ্গে সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির সামঞ্জস্য রয়েছে। রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সহায়তা করবেন। তাদের প্রশিক্ষণ ও কার্যক্রমে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন। তবে এর কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়া উচিত নয়।

এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি এগিয়ে যায় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতাকর্মী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ