ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক সম্পৃক্ততা যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেবার মানসিকতা ছাড়া চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব নয়।শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতিতে রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ নীতির আলোকে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের দিকেও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।[BANGVIEWS-POST:3331]তারেক রহমান বলেন, রোগের কারণ, প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে মানুষকে শুরু থেকেই সচেতন করা গেলে অনেক রোগের বিস্তার কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।এ সময় মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের দায়িত্ব শুধু রোগীকে ওষুধ দেওয়া নয়; বরং তার খাদ্যাভ্যাস, শরীরের যত্ন এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ।প্রধানমন্ত্রী বলেন, এই ধারণার সঙ্গে সরকারের বর্তমান স্বাস্থ্যনীতির সামঞ্জস্য রয়েছে। রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সহায়তা করবেন। তাদের প্রশিক্ষণ ও কার্যক্রমে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন। তবে এর কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়া উচিত নয়।[BANGVIEWS-POST:3329]এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সেখানে একটি গাছের চারা রোপণ করেন।পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি এগিয়ে যায় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতাকর্মী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

পেশাদারিত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী