ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনকে মেসিদের ‘পরিণতি’ মনে করিয়ে দিলেন সৌদি কোচ

ছবি : সংগৃহিত
ফলো করুন

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। ২০২৬ বিশ্বকাপেও সেই সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। এবার স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে একই ধরনের আত্মবিশ্বাসের বার্তা দিলেন সৌদি আরবের কোচ গিওরগিওস দোনিস।

বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আটলান্টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। ম্যাচের আগে স্পেনকে আর্জেন্টিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দেন গ্রিক কোচ দোনিস।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফুটবলে ‘অলৌকিক’ ঘটনা নতুন কিছু নয়। বড় টুর্নামেন্টে বহুবারই দেখা গেছে ফেবারিট দল আন্ডারডগদের কাছে হেরে গেছে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের স্মৃতি অবশ্যই অনুপ্রেরণার।

স্পেনের বিপক্ষে খেলায় অতিরিক্ত সম্মান না দেখানোর বার্তাও দেন সৌদি কোচ। তিনি বলেন, “আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।”

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিছুটা চাপে রয়েছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করেছে সৌদি আরব।

রবার্তো মানচিনি ও হার্ভে রেনারের পর চলতি বছরের এপ্রিলে সৌদি আরবের দায়িত্ব নেন দোনিস। রেনারের অধীনে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল এশিয়ার দলটি। সেই সাফল্যই এবার স্পেনের বিপক্ষে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছে সৌদি শিবির।

ট্যাগ : সৌদি আরব আর্জেন্টিনা স্পেন ফুটবল বিশ্বকাপ-২০২৬

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্পেনকে মেসিদের ‘পরিণতি’ মনে করিয়ে দিলেন সৌদি কোচ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। ২০২৬ বিশ্বকাপেও সেই সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। এবার স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে একই ধরনের আত্মবিশ্বাসের বার্তা দিলেন সৌদি আরবের কোচ গিওরগিওস দোনিস।

বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আটলান্টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। ম্যাচের আগে স্পেনকে আর্জেন্টিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দেন গ্রিক কোচ দোনিস।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফুটবলে ‘অলৌকিক’ ঘটনা নতুন কিছু নয়। বড় টুর্নামেন্টে বহুবারই দেখা গেছে ফেবারিট দল আন্ডারডগদের কাছে হেরে গেছে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের স্মৃতি অবশ্যই অনুপ্রেরণার।

স্পেনের বিপক্ষে খেলায় অতিরিক্ত সম্মান না দেখানোর বার্তাও দেন সৌদি কোচ। তিনি বলেন, “আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।”

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিছুটা চাপে রয়েছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করেছে সৌদি আরব।

রবার্তো মানচিনি ও হার্ভে রেনারের পর চলতি বছরের এপ্রিলে সৌদি আরবের দায়িত্ব নেন দোনিস। রেনারের অধীনে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল এশিয়ার দলটি। সেই সাফল্যই এবার স্পেনের বিপক্ষে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছে সৌদি শিবির।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ