ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত বেশি দিন স্থায়ী হবে না বলে তিনি মনে করছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে এবং পরিস্থিতি ইতিবাচক বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, তেহরান আর দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি চালিয়ে যেতে পারবে না।

ট্রাম্প আরও বলেন, সামগ্রিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চলছে—ট্রাম্পের এমন বক্তব্য অস্বীকার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওমানের সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে আলোচনা করছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছিলেন। ইরানের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকলেও সমঝোতার সম্ভাবনা রয়েছে।

এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একটি সংসদীয় কমিটি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ কয়েকটি ‘বৈরী’ দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার একটি খসড়া বিল পর্যালোচনা করছে।

ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুই পক্ষ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নির্ধারণে একটি সমঝোতায় পৌঁছেছে বলে খবর পাওয়া যায়। এই আলোচনায় অগ্রগতি হলে ভবিষ্যতে বৃহত্তর কূটনৈতিক সংলাপের পথও তৈরি হতে পারে।

তবে বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের সামগ্রিক বিরোধ দ্রুত শেষ হওয়ার নিশ্চয়তা নেই। পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দ সম্পদ ফেরত, নিরাপত্তা নিশ্চয়তা এবং নৌ অবরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলাদা করে আলোচনা প্রয়োজন হবে।

হরমুজ প্রণালি ঘিরে চলমান আলোচনা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন হওয়ায় এর স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ