ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আধুনিক সুবিধায় নাটোরকে পর্যটন হাব করা হবে: পর্যটনমন্ত্রী

আধুনিক সুবিধায় নাটোরকে পর্যটন হাব করা হবে: পর্যটনমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঐতিহাসিক নাটোরকে উন্নত আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য আধুনিক সুবিধা দিয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে পর্যটন খাতের উন্নয়নে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিভিন্ন পর্যটন স্পট পর্যায়ক্রমে উন্নত করা হবে। নাটোর থেকেই এই পরিকল্পনার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরা গণভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম বলেন, এই স্থাপনাটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্যাবিনেট সভা করেছেন। তবে দেশের অনেক মানুষ এখনো এ স্থানটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানেন না। এই ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী জানান, সারা দেশে মোট ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নাটোরের মতো সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জায়গা খুব বেশি নেই বলেও মন্তব্য করেন তিনি।

নাটোরে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যটকদের জন্য মানসম্মত আবাসন, খাবারের ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে ভালো মানের হোটেল ও উন্নত চিকিৎসা অবকাঠামোর ঘাটতি রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করে নাটোরকে এমন একটি পর্যটন হাবে রূপ দেওয়া হবে, যেখানে ভ্রমণকারীরা থাকা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত প্রয়োজনীয় সেবা পাবেন।

তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলোকে মানুষের কাছে আরও সহজলভ্য করার দায়িত্ব সরকার তাকে দিয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি।

নাটোরকে একটি আদর্শ পর্যটনকেন্দ্রে পরিণত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন পর্যটনমন্ত্রী।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আফরোজা খানম নাটোর পর্যটন হাব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


আধুনিক সুবিধায় নাটোরকে পর্যটন হাব করা হবে: পর্যটনমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ঐতিহাসিক নাটোরকে উন্নত আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য আধুনিক সুবিধা দিয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে পর্যটন খাতের উন্নয়নে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিভিন্ন পর্যটন স্পট পর্যায়ক্রমে উন্নত করা হবে। নাটোর থেকেই এই পরিকল্পনার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরা গণভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম বলেন, এই স্থাপনাটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্যাবিনেট সভা করেছেন। তবে দেশের অনেক মানুষ এখনো এ স্থানটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানেন না। এই ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী জানান, সারা দেশে মোট ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নাটোরের মতো সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জায়গা খুব বেশি নেই বলেও মন্তব্য করেন তিনি।

নাটোরে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যটকদের জন্য মানসম্মত আবাসন, খাবারের ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে ভালো মানের হোটেল ও উন্নত চিকিৎসা অবকাঠামোর ঘাটতি রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করে নাটোরকে এমন একটি পর্যটন হাবে রূপ দেওয়া হবে, যেখানে ভ্রমণকারীরা থাকা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত প্রয়োজনীয় সেবা পাবেন।

তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলোকে মানুষের কাছে আরও সহজলভ্য করার দায়িত্ব সরকার তাকে দিয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি।

নাটোরকে একটি আদর্শ পর্যটনকেন্দ্রে পরিণত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন পর্যটনমন্ত্রী।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ