ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব মো. ওবায়দুর রহমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগের আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।

বিসিএসের ১৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। তিনি চলতি বছরের জুন মাস পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

কর্মজীবনের শুরুতে তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব মো. ওবায়দুর রহমান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগের আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।

বিসিএসের ১৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। তিনি চলতি বছরের জুন মাস পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

কর্মজীবনের শুরুতে তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ