রাজধানীর আইনশৃঙ্খলা কার্যক্রম আরও কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগে কর্মরত মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে, ট্রাফিক-পল্লবী জোনের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং প্রকিউরমেন্ট বিভাগের শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন নিরাপত্তা-১ বিভাগে, নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্ট বিভাগে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।