ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ, রাজনৈতিক বিষয়াবলি এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ : নাহিদ ইসলাম এনসিপি ব্রিটিশ হাইকমিশনার

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ, রাজনৈতিক বিষয়াবলি এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ