জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের সদস্যরা উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে বা আলোচনার মূল বিষয় কী, সে সম্পর্কে দলটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।