ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে পুরান ঢাকার ইংলিশ রোডে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযানে এক সরকারি চিকিৎসককে দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতে পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অভিযানে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সময় শনাক্ত করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন—এমন একটি জাল পদত্যাগপত্র ব্যবহার করে ওই চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানও যথাযথ যাচাই-বাছাই ছাড়া ওই চিকিৎসককে রোগী দেখার সুযোগ দিয়েছে। এ কারণে চিকিৎসকের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা বা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ : স্বাস্থ্যমন্ত্রী সরকারি চিকিৎসক পপুলার ডায়াগনস্টিক সেন্টার

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে পুরান ঢাকার ইংলিশ রোডে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযানে এক সরকারি চিকিৎসককে দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতে পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অভিযানে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সময় শনাক্ত করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন—এমন একটি জাল পদত্যাগপত্র ব্যবহার করে ওই চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানও যথাযথ যাচাই-বাছাই ছাড়া ওই চিকিৎসককে রোগী দেখার সুযোগ দিয়েছে। এ কারণে চিকিৎসকের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা বা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ