ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সংসদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সংসদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ