সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
শ্রদ্ধা নিবেদনের পর মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পরিবারের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়।