ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাশকতা মামলায় যুবলীগ নেতা শিবলুল গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলুল হাসান। তার বয়স ৩৮ বছর। তিনি উপজেলার জোনাইল পুজাঘাটি গ্রামের প্রয়াত আব্দুল জলিল বিএসসির ছেলে।

পুলিশ জানিয়েছে, শিবলুল মাদারগঞ্জ শহর আওয়ামী যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

সোমবার সন্ধ্যায় তাকে আটক করার পর থানায় প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। পরে একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শিবলুল হাসানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।

ট্যাগ : জামালপুর যুবলীগ মাদারগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নাশকতা মামলায় যুবলীগ নেতা শিবলুল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলুল হাসান। তার বয়স ৩৮ বছর। তিনি উপজেলার জোনাইল পুজাঘাটি গ্রামের প্রয়াত আব্দুল জলিল বিএসসির ছেলে।

পুলিশ জানিয়েছে, শিবলুল মাদারগঞ্জ শহর আওয়ামী যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

সোমবার সন্ধ্যায় তাকে আটক করার পর থানায় প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। পরে একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শিবলুল হাসানের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ