ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: র‍্যাব

ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তাও দিয়েছে বাহিনীটি।

রোববার মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে শফিকুল ইসলাম সবুজ ও রাসেল নামে আরও দুইজনকে আটক করা হয়। পরে একই ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে বা সহিংস কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগ : র‌্যাব মোহাম্মদপুর আইনশৃঙ্খলা

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: র‍্যাব

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তাও দিয়েছে বাহিনীটি।

রোববার মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহেল নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে শফিকুল ইসলাম সবুজ ও রাসেল নামে আরও দুইজনকে আটক করা হয়। পরে একই ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ২৩ জুনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে বা সহিংস কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ