ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সপ্তাহান্তেই ইরানে নতুন হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার নির্দেশ দিয়েছেন এবং সপ্তাহান্তেই অভিযান শুরু হতে পারে।

সম্ভাব্য অভিযানে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। অভিযানে ইসরায়েল যুক্ত হতে পারে বলেও আলোচনা চলছে। তবে সম্ভাব্য লক্ষ্য ও ইসরায়েলের ভূমিকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক আর্থিক ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা এড়াতে সোমবার বাজার খোলার আগেই অভিযান শেষ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে হামলার সময় ও স্থায়িত্ব পরিস্থিতির ওপর নির্ভর করবে।

শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের সময় ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, তেহরানের ওপর এমন চাপ সৃষ্টি করা হবে, যাতে দেশটির নেতৃত্ব আর সংঘাত চালিয়ে যেতে না পারে। হোয়াইট হাউসের সরকারি ওয়েবসাইটেও ওই দিন ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক হওয়ার তথ্য রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, মার্কিন বাহিনী প্রেসিডেন্টের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে।

তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলে সামরিক অভিযান স্থগিত বা সীমিত করা হতে পারে। এর আগেও আলোচনায় অগ্রগতির দাবি করে ইরানের জ্বালানি অবকাঠামোয় পরিকল্পিত হামলা কয়েক দিনের জন্য পিছিয়ে দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের বিদ্যুৎ, তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো আক্রান্ত হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত জ্বালানি ও কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে। ইরানি কর্মকর্তারা সম্ভাব্য জবাবের একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত থাকার দাবি করেছেন।

ইরানের বিরুদ্ধে নতুন হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা আক্রান্ত হলে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইসরায়েল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সপ্তাহান্তেই ইরানে নতুন হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ