ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব এগিয়ে নিতে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সার্জিও গর ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সফরকালে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এ সফরের লক্ষ্য কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় সার্জিও গর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব এগিয়ে নিতে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সার্জিও গর ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সফরকালে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এ সফরের লক্ষ্য কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ