ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সংগৃহীত ছবি
ফলো করুন

বাংলাদেশে আশ্রিত তিন লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে সম্মত হয়েছে মিয়ানমার।

আনোয়ার ইব্রাহিমের মতে, সতর্ক ও বিচক্ষণ কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এ অগ্রগতি এসেছে। তবে প্রত্যাবাসন কখন শুরু হবে, কী প্রক্রিয়ায় হবে এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার কীভাবে নিশ্চিত করা হবে—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আসিয়ান কাঠামোর মাধ্যমে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিল।

ট্যাগ : বাংলাদেশ রোহিঙ্গা আনোয়ার ইব্রাহিম মিয়ানমার

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশে আশ্রিত তিন লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে সম্মত হয়েছে মিয়ানমার।

আনোয়ার ইব্রাহিমের মতে, সতর্ক ও বিচক্ষণ কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এ অগ্রগতি এসেছে। তবে প্রত্যাবাসন কখন শুরু হবে, কী প্রক্রিয়ায় হবে এবং রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিক অধিকার কীভাবে নিশ্চিত করা হবে—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আসিয়ান কাঠামোর মাধ্যমে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ