ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ফলো করুন

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের ওই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সান হুয়ানে প্রশিক্ষণ শেষ করে লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণ অভিযানে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তল্লাশির অংশ হিসেবে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়। পরবর্তীতে সেই অনুসন্ধানকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে বের করে।

সান হুয়ানের গভর্নর জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সাতজনই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্সের পরিচালক, ফায়ার সার্ভিসের প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন। বর্তমানে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : জিনহুয়া

ট্যাগ : আর্জেন্টিনা হেলিকপ্টার দুর্ঘটনা ফায়ার সার্ভিস

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বেল ৪১২ মডেলের ওই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সান হুয়ানে প্রশিক্ষণ শেষ করে লা রিওহা প্রদেশে দাবানল নিয়ন্ত্রণ অভিযানে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তল্লাশির অংশ হিসেবে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়। পরবর্তীতে সেই অনুসন্ধানকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে বের করে।

সান হুয়ানের গভর্নর জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সাতজনই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্সের পরিচালক, ফায়ার সার্ভিসের প্রধান এবং উপ-পুলিশ প্রধানও ছিলেন। বর্তমানে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : জিনহুয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ