ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করবে সরকার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সার্বিক প্রস্তুতি আরও শক্তিশালী করতে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুতের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ ভূমিকম্প প্রস্তুতি সেল চালুর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার, চিকিৎসা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সরকারের বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে।

সভায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং উদ্ধারকাজে ব্যবহারের জন্য সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য নিয়ে একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককে দ্রুত তালিকাভুক্ত ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।

ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে নিয়মিত মহড়া, প্রশিক্ষণ ও প্রচারমূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও সভায় মতবিনিময় হয়। দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিতব্য বিশেষ সেল ভূমিকম্প প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ, বিভিন্ন সংস্থার কাজের সমন্বয় এবং জরুরি সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জরুরি সেবাদাতা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া বা এইচএসএ স্থাপনের প্রস্তাবও সভায় গুরুত্ব পায়। দুর্যোগের সময় দ্রুত ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধার উপকরণ সরবরাহের জন্য এই বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র ব্যবহার করা হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করবে সরকার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ