ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এখনই আইফোন আপডেট করুন, থাকছে বড় চমক

এখনই আইফোন আপডেট করুন, থাকছে বড় চমক
সংগৃহীত ছবি
ফলো করুন

আইফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অ্যাপল। নতুন আইওএস ২৬.৬ সংস্করণে প্রায় ৯০টি নিরাপত্তা দুর্বলতা সংশোধন করা হয়েছে। ডিভাইস সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের দ্রুত আপডেটটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অ্যাপলের নিরাপত্তা নথি অনুযায়ী, নতুন আপডেটে ওয়েবকিট, কার্নেল, ওয়াই-ফাই, সিরি, অ্যাপ স্টোর এবং ছবি প্রক্রিয়াকরণ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি সংশোধন করা হয়েছে। এসব দুর্বলতার কারণে ক্ষতিকর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁস, অনুমতি ছাড়া ফাইল পড়া কিংবা সফটওয়্যার অচল হওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারত।

তবে সংশোধন করা ত্রুটিগুলো ব্যবহার করে এরই মধ্যে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে—এমন তথ্য প্রকাশ করেনি অ্যাপল।

আইওএস ২৬.৬ আপডেটটি আইফোন ১১ ও পরবর্তী মডেলগুলোর জন্য পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সমর্থিত আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৬ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আপডেটটি ইনস্টল করতে আইফোনের ‘সেটিংস’ থেকে ‘জেনারেল’ অপশনে যেতে হবে। এরপর ‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ চাপতে হবে। আপডেটের আগে গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ রাখা এবং পর্যাপ্ত চার্জ বা চার্জারের সংযোগ নিশ্চিত করা ভালো।

অ্যাপল জানিয়েছে, সফটওয়্যার হালনাগাদ রাখা তাদের পণ্যের নিরাপত্তা বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। পাশাপাশি শক্তিশালী পাসকোড ব্যবহার, দ্বিস্তর যাচাই চালু রাখা এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সূত্র: অ্যাপল সাপোর্ট

ট্যাগ : সাইবার নিরাপত্তা অ্যাপল আইফোন

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

এখনই আইফোন আপডেট করুন, থাকছে বড় চমক

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

আইফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অ্যাপল। নতুন আইওএস ২৬.৬ সংস্করণে প্রায় ৯০টি নিরাপত্তা দুর্বলতা সংশোধন করা হয়েছে। ডিভাইস সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের দ্রুত আপডেটটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অ্যাপলের নিরাপত্তা নথি অনুযায়ী, নতুন আপডেটে ওয়েবকিট, কার্নেল, ওয়াই-ফাই, সিরি, অ্যাপ স্টোর এবং ছবি প্রক্রিয়াকরণ ব্যবস্থার বিভিন্ন ত্রুটি সংশোধন করা হয়েছে। এসব দুর্বলতার কারণে ক্ষতিকর ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁস, অনুমতি ছাড়া ফাইল পড়া কিংবা সফটওয়্যার অচল হওয়ার মতো ঝুঁকি তৈরি হতে পারত।

তবে সংশোধন করা ত্রুটিগুলো ব্যবহার করে এরই মধ্যে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে—এমন তথ্য প্রকাশ করেনি অ্যাপল।

আইওএস ২৬.৬ আপডেটটি আইফোন ১১ ও পরবর্তী মডেলগুলোর জন্য পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সমর্থিত আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৬ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আপডেটটি ইনস্টল করতে আইফোনের ‘সেটিংস’ থেকে ‘জেনারেল’ অপশনে যেতে হবে। এরপর ‘সফটওয়্যার আপডেট’ নির্বাচন করে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ চাপতে হবে। আপডেটের আগে গুরুত্বপূর্ণ তথ্য ব্যাকআপ রাখা এবং পর্যাপ্ত চার্জ বা চার্জারের সংযোগ নিশ্চিত করা ভালো।

অ্যাপল জানিয়েছে, সফটওয়্যার হালনাগাদ রাখা তাদের পণ্যের নিরাপত্তা বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। পাশাপাশি শক্তিশালী পাসকোড ব্যবহার, দ্বিস্তর যাচাই চালু রাখা এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সূত্র: অ্যাপল সাপোর্ট

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ