ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্মার্ট সিরিসহ আইওএস ২৭-এ নতুন ৮ ফিচার, বিশ্বজুড়ে আজ উন্মুক্ত

বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের জন্য সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আইওএস ২৭ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেমে নকশা, গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি সম্পাদনা, ফাইল শেয়ারিং এবং কারপ্লে ব্যবহারে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।তবে আইওএস ২৭-এর সবচেয়ে আলোচিত সংযোজন হচ্ছে আরও উন্নত সিরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অ্যাপলের ডিজিটাল সহকারী এখন আগের তুলনায় জটিল প্রশ্ন বুঝতে, স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পন্ন করতে আরও সক্ষম হবে।[BANGVIEWS-POST:5853]নতুন আপডেটে আইফোনে যে আটটি উল্লেখযোগ্য সুবিধা আসছে, সেগুলো হলো- ১. আরও উন্নত সিরিআইওএস ২৭-এ সিরিকে আরও বুদ্ধিমান ও ব্যক্তিগত সহকারী হিসেবে গড়ে তোলা হয়েছে। শুধু অ্যালার্ম বা টাইমার সেট করার মতো সাধারণ কাজ নয়, তুলনামূলক জটিল প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার সক্ষমতাও বাড়ানো হয়েছে।ব্যবহারকারীর ডিভাইসে থাকা তথ্য এবং স্ক্রিনে কী দেখা যাচ্ছে, তা বুঝে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সক্ষমতাও যুক্ত হচ্ছে। তবে এসব উন্নত এআই ফিচার সব ভাষা ও সব আইফোনে একসঙ্গে পাওয়া যাবে না।২. ফটোস ও এআইয়ে নতুন সুবিধাফটোস অ্যাপে ‘এক্সটেন্ড’ ও ‘রিফ্রেম’ নামে নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ছবির আকার পরিবর্তন, নতুন বিন্যাস তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ছবির কিছু অংশ পুনর্গঠন করা যাবে।ইমেজ প্লেগ্রাউন্ডে আরও বাস্তবধর্মী ছবি তৈরির সুবিধা থাকবে। পাশাপাশি লিখিত নির্দেশনার মাধ্যমে শর্টকাটস অ্যাপে নতুন শর্টকাট তৈরির সুযোগও বাড়ানো হয়েছে।হোমকিট সিকিউর ভিডিও ফুটেজের জন্য স্বয়ংক্রিয় বর্ণনা তৈরির সুবিধাও থাকছে।৩. লিকুইড গ্লাস ডিজাইনে পরিমার্জনআইওএস ২৬-এ চালু হওয়া লিকুইড গ্লাস ডিজাইন আইওএস ২৭-এ আরও পরিমার্জিত হয়েছে। আলো প্রতিফলন, কনট্রাস্ট এবং অ্যাপ আইকনের দৃশ্যমানতা উন্নত করা হয়েছে।ব্যবহারকারীরা নতুন স্লাইডারের মাধ্যমে লিকুইড গ্লাস কতটা স্বচ্ছ বা রঙিন দেখাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন।[BANGVIEWS-POST:5852]৪. আরও দ্রুত পারফরম্যান্সঅ্যাপল জানিয়েছে, আইওএস ২৭-এ সামগ্রিক পারফরম্যান্স উন্নত করা হয়েছে। কিছু অ্যাপ আগের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু হতে পারে।ফটোস অ্যাপে নতুন ছবি লোড হওয়ার গতি ৭০ শতাংশ পর্যন্ত এবং এয়ারড্রপে ফাইল পাঠানোর গতি ৮০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।৫. এক নম্বরে দুই আইফোন‘আইফোন হ্যান্ডঅফ’ নামে নতুন একটি সুবিধা যোগ হচ্ছে। এর মাধ্যমে একই ফোন নম্বর ব্যবহার করে দুটি আইফোনের মধ্যে সহজে পরিবর্তন করা যাবে।তবে এই সুবিধা ব্যবহারে মোবাইল অপারেটরের সমর্থন প্রয়োজন হবে। শুরুতে যুক্তরাষ্ট্রের টি-মোবাইল ও জার্মানির ডয়েচে টেলিকম এই সেবা দেবে।৬. অ্যাপল ক্যাশে সহজে বিল ভাগযুক্তরাষ্ট্রের অ্যাপল ক্যাশ ব্যবহারকারীদের জন্য এসেছে বিল ভাগ করার নতুন সুবিধা। কোনো রেস্তোরাঁর বিলের ছবি তুললে অ্যাপল ইন্টেলিজেন্স বিভিন্ন আইটেম শনাক্ত করে কার কত টাকা দেওয়ার কথা, তা হিসাব করতে সাহায্য করবে।এতে কর ও টিপের হিসাবও যোগ করা যাবে।[BANGVIEWS-POST:5851]৭. ফাইন্ড মাই-এ লোকেশন শেয়ারিংয়ের বাড়তি নিয়ন্ত্রণফাইন্ড মাই অ্যাপে নির্দিষ্ট সময় পর্যন্ত লোকেশন শেয়ার করার নতুন ব্যবস্থা যুক্ত হয়েছে। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করে দিতে পারবেন, কখন লোকেশন শেয়ারিং বন্ধ হবে।এ ছাড়া কোনো ব্যক্তির সঙ্গে সাময়িকভাবে লোকেশন শেয়ারিং বন্ধ রাখার সুবিধাও থাকবে।৮. কারপ্লেতে ভিডিও দেখার সুবিধাসমর্থিত গাড়িতে এয়ারপ্লের মাধ্যমে আইফোনের ভিডিও গাড়ির ডিসপ্লেতে দেখার সুযোগ মিলবে। ভবিষ্যতে কারপ্লে অ্যাপের ভেতর থেকেই ভিডিও খোঁজা ও ব্রাউজ করার সুবিধাও যুক্ত করা যাবে।তবে নিরাপত্তার কারণে গাড়ি চলন্ত অবস্থায় ভিডিও দেখা যাবে না। গাড়ি পার্ক করা থাকলে বা চার্জ দেওয়ার সময় এই সুবিধা ব্যবহার করা যাবে।কোন কোন আইফোনে আইওএস ২৭ পাওয়া যাবে?আইওএস ২৭ আইফোন ১১ সিরিজ এবং পরবর্তী মডেলগুলোতে ব্যবহার করা যাবে। দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই এবং পরবর্তী সংস্করণগুলোও নতুন আপডেট সমর্থন করবে।তবে আইওএস ২৭ ইনস্টল করা গেলেই সব অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। উন্নত সিরি ও অন্যান্য এআই ফিচার ব্যবহারের জন্য অন্তত আইফোন ১৫ প্রো বা আরও নতুন মডেল প্রয়োজন হবে।সূত্র: MacRumors

স্মার্ট সিরিসহ আইওএস ২৭-এ নতুন ৮ ফিচার, বিশ্বজুড়ে আজ উন্মুক্ত