ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

সংগৃহীত ছবি
ফলো করুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব।

এর আগে ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ছিলেন।

মোশাররফ হোছাইন ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ডিএমপি, সিএমপি, র‌্যাব, পুলিশ সদর দপ্তর এবং পুলিশের বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালন করেছেন।

তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এবং সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে মোশাররফ হোছাইন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণের সময় সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নবনিযুক্ত প্রধানকে শুভেচ্ছা জানান।

ট্যাগ : সিআইডি বাংলাদেশ পুলিশ মোশাররফ হোছাইন

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব।

এর আগে ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে মোশাররফ হোছাইনকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ছিলেন।

মোশাররফ হোছাইন ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ডিএমপি, সিএমপি, র‌্যাব, পুলিশ সদর দপ্তর এবং পুলিশের বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালন করেছেন।

তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এবং সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে মোশাররফ হোছাইন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণের সময় সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নবনিযুক্ত প্রধানকে শুভেচ্ছা জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ