ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিজ বাড়িতে সাধারণ মানুষের অভিযোগ শুনলেন এমপি মাসুদ

সংগৃহীত ছবি
ফলো করুন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক মানুষ তার বাসভবনে আসেন। এ সময় তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা এবং এলাকার বিভিন্ন উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন।

সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংসদ সদস্য। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে নিয়মিত সময় বরাদ্দ রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পান।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কাজ করার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ : জামায়াতে ইসলামী শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ বাউফল

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাড়িতে সাধারণ মানুষের অভিযোগ শুনলেন এমপি মাসুদ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক মানুষ তার বাসভবনে আসেন। এ সময় তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা এবং এলাকার বিভিন্ন উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন।

সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংসদ সদস্য। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে নিয়মিত সময় বরাদ্দ রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পান।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কাজ করার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ