ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

শেরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার রাতে শেরপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা বারেকপাড়া এলাকার মো. মাহাবুব হাসান মাহিম, সদর উপজেলার মনকান্দা গ্রামের মো. এনামুল হক, মীরগঞ্জ এলাকার মো. জাকারিয়া তপু মিয়া, কসবা মোল্লাপাড়া এলাকার মো. সজিব মিয়া, মীরগঞ্জ এলাকার মো. মারুফ, সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফাহিম আহম্মেদ এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ইয়াছিন আরাফাত।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে পুলিশের অভিযোগ।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে পরে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ : শেরপুর ছাত্রলীগ

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার রাতে শেরপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা বারেকপাড়া এলাকার মো. মাহাবুব হাসান মাহিম, সদর উপজেলার মনকান্দা গ্রামের মো. এনামুল হক, মীরগঞ্জ এলাকার মো. জাকারিয়া তপু মিয়া, কসবা মোল্লাপাড়া এলাকার মো. সজিব মিয়া, মীরগঞ্জ এলাকার মো. মারুফ, সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফাহিম আহম্মেদ এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ইয়াছিন আরাফাত।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে পুলিশের অভিযোগ।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে পরে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ