ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাবে রাজি নয় তেহরান

সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে নৌপথ সমানভাবে ভাগ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে ওমানের প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

গারিবাবাদি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর লক্ষ্যে ওমানকে বিকল্প একটি পরিকল্পনা দিয়েছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী, একমুখী জাহাজ চলাচলের পুরো পথ এবং বিপরীতমুখী পথের একটি অংশ দেশটির জলসীমার মধ্য দিয়ে যাবে। এতে উভয় দিকের জাহাজ চলাচল পর্যবেক্ষণে ইরানের নিয়ন্ত্রণ থাকবে।

তিনি সতর্ক করে বলেন, ওমান বিকল্প পরিকল্পনাটি গ্রহণ না করলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ওমানের উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় নৌপথকে ইরান কখনো স্বীকৃতি দেয়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে রয়টার্স জানায়, হরমুজ প্রণালির যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনায় একটি প্রস্তাব দিয়েছে ওমান। এতে কোনো একটি দেশ এককভাবে প্রণালিটি নিয়ন্ত্রণ করবে না।

মালাক্কা প্রণালির ব্যবস্থাপনার আদলে তৈরি ওমানের প্রস্তাবে নিরাপদ নৌচলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ব্যয় মেটাতে জাহাজ ব্যবহারকারীদের কাছ থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহের কথা বলা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, উপসাগরীয় কয়েকটি দেশ পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে সমঝোতা না হলে সামরিক অভিযান আবার শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এরপর ইরান নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন বহু জাহাজের চলাচলে বাধা ও নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি ওমান কাজেম গারিবাবাদি

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাবে রাজি নয় তেহরান

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে নৌপথ সমানভাবে ভাগ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে ওমানের প্রস্তাব ইরানের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

গারিবাবাদি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর লক্ষ্যে ওমানকে বিকল্প একটি পরিকল্পনা দিয়েছে তেহরান। ইরানের প্রস্তাব অনুযায়ী, একমুখী জাহাজ চলাচলের পুরো পথ এবং বিপরীতমুখী পথের একটি অংশ দেশটির জলসীমার মধ্য দিয়ে যাবে। এতে উভয় দিকের জাহাজ চলাচল পর্যবেক্ষণে ইরানের নিয়ন্ত্রণ থাকবে।

তিনি সতর্ক করে বলেন, ওমান বিকল্প পরিকল্পনাটি গ্রহণ না করলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ওমানের উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় নৌপথকে ইরান কখনো স্বীকৃতি দেয়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে রয়টার্স জানায়, হরমুজ প্রণালির যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনায় একটি প্রস্তাব দিয়েছে ওমান। এতে কোনো একটি দেশ এককভাবে প্রণালিটি নিয়ন্ত্রণ করবে না।

মালাক্কা প্রণালির ব্যবস্থাপনার আদলে তৈরি ওমানের প্রস্তাবে নিরাপদ নৌচলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ব্যয় মেটাতে জাহাজ ব্যবহারকারীদের কাছ থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহের কথা বলা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, উপসাগরীয় কয়েকটি দেশ পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে সমঝোতা না হলে সামরিক অভিযান আবার শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। এরপর ইরান নিজেদের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন বহু জাহাজের চলাচলে বাধা ও নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ