ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান উত্তেজনায় ১৮ বাণিজ্যিক জাহাজের রুট বদল, জানাল সেন্টকম

সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করার পর মধ্যপ্রাচ্যে চলাচলকারী অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, একই সময়ে দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে পরিচালিত নৌ অভিযানে সহায়তা দিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। তাদের ভাষ্য, এসব পদক্ষেপের লক্ষ্য হলো নৌ অবরোধ কার্যকর রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশপাশের ভূগর্ভস্থ স্থাপনা, সেতু ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলার সম্ভাবনা রয়েছে। তবে তিনি একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা যায়।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইরান উত্তেজনায় ১৮ বাণিজ্যিক জাহাজের রুট বদল, জানাল সেন্টকম

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করার পর মধ্যপ্রাচ্যে চলাচলকারী অন্তত ১৮টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, একই সময়ে দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে পরিচালিত নৌ অভিযানে সহায়তা দিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। তাদের ভাষ্য, এসব পদক্ষেপের লক্ষ্য হলো নৌ অবরোধ কার্যকর রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার আশপাশের ভূগর্ভস্থ স্থাপনা, সেতু ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলার সম্ভাবনা রয়েছে। তবে তিনি একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা যায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ