ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত রোড শোতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অলাভজনক ও বন্ধ থাকা কারখানায় নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই রোড শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, বিনিয়োগকারী, শিল্প উদ্যোক্তা এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বন্ধ ও অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনমুখী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা, রানার, টি কে, ব্র্যাক, নাবিল, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও লাল তীরসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর কর্ণধাররা অনুষ্ঠানে অংশ নেন।

বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে জাপানের মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন, সুমিতোমো কর্পোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড, জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, বন্ধ ও অলাভজনক কারখানাগুলোকে বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করা গেলে শিল্প উৎপাদন বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান তৈরি এবং রপ্তানিমুখী শিল্প খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ