ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারত-আমেরিকার আধিপত্য মানবে না বাংলাদেশ: নাহিদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। স্বাধীন পররাষ্ট্রনীতি, সীমান্ত সুরক্ষা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ভারত বা যুক্তরাষ্ট্রসহ কোনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না। দেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এ নিয়ে মানুষের মধ্যে হতাশা থাকলেও জুলাইয়ের আন্দোলন শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হওয়া এ আন্দোলন এখনো চলমান রয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ভোট দিলেও সেই রায়ের পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিয়েছেন, তাদের এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু সেই অবদানের তুলনায় প্রতিষ্ঠানটি এখনো যথাযথ স্বীকৃতি ও সুযোগ-সুবিধা পায়নি।

তিনি সরকারের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান, মূল্যবোধ এবং প্রশাসনিক কাঠামোর সংস্কারের ওপর জোর দেন।

নাহিদ ইসলাম বলেন, উপাচার্য ও শিক্ষক নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া দরকার। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ছিল। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল।

এ ছাড়া বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনের নেতারা আলোচনা সভায় বক্তব্য দেন।

ট্যাগ : নাহিদ ইসলাম এনসিপি জুলাই গণঅভ্যুত্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ভারত-আমেরিকার আধিপত্য মানবে না বাংলাদেশ: নাহিদ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ