ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে উজবেকিস্তানকে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

চলতি আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে দলটি। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ।

এরপর নেপাল ও কাজাখস্তানের বিপক্ষেও ৩-২ সেটে জয় পায় তারা। তবে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরে যায় বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। শেষ চারের লড়াইয়ে আবারও উজবেকিস্তানের মুখোমুখি হয়ে এবার কোনো সেট না হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ।

আট দিনের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে স্বাগতিক পাকিস্তান।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা অংশ নিয়েছে।

ট্যাগ : বাংলাদেশ ভলিবল উজবেকিস্তান

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে উজবেকিস্তানকে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

চলতি আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে দলটি। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ।

এরপর নেপাল ও কাজাখস্তানের বিপক্ষেও ৩-২ সেটে জয় পায় তারা। তবে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরে যায় বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। শেষ চারের লড়াইয়ে আবারও উজবেকিস্তানের মুখোমুখি হয়ে এবার কোনো সেট না হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ।

আট দিনের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে স্বাগতিক পাকিস্তান।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা অংশ নিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ