ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন পেশকারদের সততা ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি চাকরিতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের ধারাবাহিকতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো ধরনের ঘুষ, তদবির বা প্রভাব ছাড়াই সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাওয়া নতুন পেশকারদের জন্য বড় অর্জন। এই স্বচ্ছতার মানসিকতা কর্মজীবনেও ধরে রাখতে হবে।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত দুই দশকে এত স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগের নজির খুব কম। কোনো তদবির ছাড়াই ১২৫ টাকা ব্যয়ে চাকরি পাওয়ার অভিজ্ঞতা নতুন পেশকারদের মুখে শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।

মাঠপর্যায়ে কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে পুরো ভূমি প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমিসেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নাগরিক সেবাবিষয়ক কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত পেশকার মোছা. ফারহানা খাতুন, মো. শিহাব উদ্দিন ও শাকিল আহমদ বক্তব্য দেন। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ : ভূমিমন্ত্রী ভূমি মন্ত্রণালয়

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নতুন পেশকারদের সততা ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ