ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু

সংগৃহীত ছবি
ফলো করুন

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউন—বর্তমান নাম কোমানি—থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় বাংলাদেশিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকুরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় কর্তৃপক্ষ।

নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।

ট্যাগ : দক্ষিণ আফ্রিকা অগ্নিকাণ্ড বাংলাদেশি নিহত

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউন—বর্তমান নাম কোমানি—থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় বাংলাদেশিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকুরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় কর্তৃপক্ষ।

নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ