ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসি থেকে আগুনের ধারণা, কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হোটেলের কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন।[BANGVIEWS-POST:4008]খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে চারটি দমকলের গাড়ি ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের উদ্ধারের চেষ্টা চালান। তবে ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। আরও হতাহতের আশঙ্কা রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।[BANGVIEWS-POST:4007]ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের কয়েকজন মন্ত্রী। তারা উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।পুলিশ জানিয়েছে, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ভবনটি ঠান্ডা করার পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।এদিকে কলকাতার এই ঘটনার মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ৮ জন নিহত হন।

এসি থেকে আগুনের ধারণা, কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে ৯ জন নিহত