ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নির্বাচনের কারণে ইরানে পূর্ণমাত্রার হামলা করছি না: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণেই সম্ভবত ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ট্রাম্প আবারও দাবি করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই, এমনকি এর আগেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।

ইরান এখনো কীভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটির বেশিরভাগ সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র এখনো তাদের হাতে রয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে ট্রাম্প বলেন, একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। তার ভাষ্য, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইসরায়েল, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত।

ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক ও ভিন্ন কৌশলে আলোচনা করতে হতো।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের কারণে ইরানে পূর্ণমাত্রার হামলা করছি না: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কারণেই সম্ভবত ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ট্রাম্প আবারও দাবি করেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই, এমনকি এর আগেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।

ইরান এখনো কীভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটির বেশিরভাগ সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র এখনো তাদের হাতে রয়েছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে ট্রাম্প বলেন, একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। তার ভাষ্য, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইসরায়েল, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত।

ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক ও ভিন্ন কৌশলে আলোচনা করতে হতো।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ