সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ পদে সরাসরি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য পুরুষ প্রার্থীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীর বয়স ২০২৭ সালের ৪ এপ্রিল ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের হলফনামা গ্রহণ করা হবে না।পদের নাম: জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)
কোর: সেনাশিক্ষা কোর
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬
আবেদনপদ্ধতি: অনলাইন
আবেদনের সময় প্রার্থীকে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।
শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা, পরীক্ষার সময়সূচি এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর সরকারি নিয়োগ ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন করার আগে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

.webp)
.webp)
.webp)
.webp)