ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফলো করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা। কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ভুল শনাক্ত হওয়ার পর ভিডিওটি দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে এবং এটি আবার ফেসবুকে দেখা যাচ্ছে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত সরকার। ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং এর পেছনে কী ধরনের কারিগরি ত্রুটি কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যাখ্যা জানতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভিডিওটি গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের মধ্যে তরুণ প্রজন্মের উদ্দেশে এটি ছিল তার প্রথম ভিডিও বার্তা।

ভিডিওতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মোদি। সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আগে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছিল।

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল রাজনৈতিক প্ল্যাটফর্ম। পরীক্ষাসংক্রান্ত অনিয়মের প্রতিবাদে সংগঠনটি শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। 

সূত্র: এনডিটিভি

ট্যাগ : ভারত বিশ্ব সংবাদ নরেন্দ্র মোদি এশিয়া

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা। কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ভুল শনাক্ত হওয়ার পর ভিডিওটি দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে এবং এটি আবার ফেসবুকে দেখা যাচ্ছে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত সরকার। ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং এর পেছনে কী ধরনের কারিগরি ত্রুটি কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যাখ্যা জানতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভিডিওটি গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের মধ্যে তরুণ প্রজন্মের উদ্দেশে এটি ছিল তার প্রথম ভিডিও বার্তা।

ভিডিওতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মোদি। সাময়িকভাবে সরিয়ে নেওয়ার আগে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছিল।

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি একটি ব্যঙ্গাত্মক ডিজিটাল রাজনৈতিক প্ল্যাটফর্ম। পরীক্ষাসংক্রান্ত অনিয়মের প্রতিবাদে সংগঠনটি শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। 

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ