ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার, ২৭ জুলাই বিকেল ৪টার দিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনের ঘোষণা দেওয়া হলে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু-কিশোর করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

মাঠে প্রবেশের পর প্রধানমন্ত্রী প্রথমে প্রতিযোগী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে গ্যালারির সামনে গিয়ে উপস্থিত কিশোর-কিশোরীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের দুটি ফুটবল ফাইনালের পাশাপাশি উভয় বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।

বিকেল ৩টায় বালকদের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় সিলেট ও ময়মনসিংহ অঞ্চল। ম্যাচে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট অঞ্চল। পরে বালিকাদের ফুটবল ফাইনালে রাজশাহী ও রংপুর অঞ্চল প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলা শুরু হওয়ার পর কিছু সময় ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ দেখেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাঠের পাশে গিয়ে খেলা উপভোগ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান মাঠে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রম শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধনও করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নিয়মিত খেলাধুলায় আগ্রহী করে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আঞ্চলিক পর্বে অংশ নেয়। পরে বিভিন্ন ধাপে নির্বাচিত সেরা প্রতিযোগীরা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণ করে।

এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ক্রীড়া ইভেন্ট রাখা হয়।

বিকেল ৫টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ট্যাগ : ফুটবল প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস আর্মি স্টেডিয়াম

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ