সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার, ২৭ জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকেই সামনে থেকে এগিয়ে নিতে হবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তারা যেন সাফল্য অর্জন করতে পারে, সেই প্রত্যাশা থাকবে।তারেক রহমান বলেন, দেশে নানা সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে।[BANGVIEWS-POST:2629]তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। তারা যে পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, সরকার সে ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিকদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে জাতীয় সম্পদ রক্ষা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।