ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রকৃতি রক্ষায় শিশুদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ তারেক রহমানের

ছবি : সংগৃহীত
ফলো করুন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো, চারপাশ পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ থেকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তুলতে হবে।

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বাদ্যযন্ত্র চর্চার পাশাপাশি ক্বিরাত অনুশীলনেরও উৎসাহ দেন তিনি।

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে।

সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাদের অনুপ্রাণিত করেছে এবং এটি তাদের জীবনের স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।

ট্যাগ : জাতীয় সংসদ তারেক রহমান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রকৃতি রক্ষায় শিশুদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ তারেক রহমানের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো, চারপাশ পরিষ্কার রাখা এবং পরিবেশ দূষণ থেকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তুলতে হবে।

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বাদ্যযন্ত্র চর্চার পাশাপাশি ক্বিরাত অনুশীলনেরও উৎসাহ দেন তিনি।

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে।

সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাদের অনুপ্রাণিত করেছে এবং এটি তাদের জীবনের স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ