ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগের পর সংসদে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার, ২৭ জুলাই সংসদে যান ধর্মেন্দ্র প্রধান। এ সময় বিজেপি ও এনডিএ জোটের সংসদ সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে সংসদ চত্বর মুখর হয়ে ওঠে।

গাড়ি থেকে নেমে উপস্থিত ব্যক্তিদের হাতজোড় করে শুভেচ্ছা জানান ধর্মেন্দ্র প্রধান। পরে বিজেপি ও এনডিএর সংসদ সদস্যরা তাকে ঘিরে উল্লাস করেন। তাকে ঐতিহ্যবাহী টুপি ও শাল পরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে ওড়িশার এই নেতার প্রতি সমর্থন ও শুভকামনা প্রকাশ করেন জোটের সংসদ সদস্যরা।

তবে পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধানকে এভাবে স্বাগত জানানোর ঘটনায় সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস।

কংগ্রেসের রাজ্যসভার সদস্য রেণুকা চৌধুরী বলেন, বিলকিস বানো মামলার দণ্ডিতদের মুক্তির পরও একই ধরনের সংবর্ধনা দেওয়া হয়েছিল। এ ধরনের ঘটনা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির অংশ বলেও মন্তব্য করেন তিনি।

২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার মামলায় দণ্ডিত ১১ ব্যক্তিকে ২০২২ সালে আগাম মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। কারাগার থেকে বের হওয়ার পর তাদের মিষ্টি খাইয়ে ও পা ছুঁয়ে স্বাগত জানানোর দৃশ্য ছড়িয়ে পড়লে ভারতজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা খাতের বিভিন্ন অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে চলা ছাত্র আন্দোলনের মধ্যে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি ওই আন্দোলনে নেতৃত্ব দেয়। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে গভীরভাবে ব্যথিত করেছে। বিষয়টি তার ব্যক্তিগত মর্যাদার নয় উল্লেখ করে তিনি বলেন, ভারতের তরুণরাই দেশের প্রকৃত শক্তি। যুবসমাজকে বিভ্রান্তির মধ্যে আটকে পড়তে দেওয়া উচিত নয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি জানায়, সরকারের সঙ্গে আলোচনায় তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : বিজেপি ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগের পর সংসদে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ