ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিট বিক্ষোভ নিয়ে মুখ খুলে যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।ওড়িশার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, নিট আন্দোলনের সময় তরুণ প্রজন্মকে রাজনৈতিক স্বার্থে প্রভাবিত করা হয়েছিল।[BANGVIEWS-POST:3383]গত ২৫ জুলাই দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ এবং তাদের নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করা উচিত নয়।ধর্মেন্দ্র প্রধান বলেন, জেন জি বা নতুন প্রজন্ম ভারতের বড় শক্তি। তবে কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ও আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজে থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন।এরপর রায়রাখোলের এক জনসভায় বিজেডি নেতা ও ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে নিয়েও মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিজেডির যুব ও ছাত্র সংগঠনের কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং জনগণের কাছে বারবার ফিরে আসবেন।তিনি দাবি করেন, ওড়িশার স্বার্থবিরোধী কোনো কাজ তিনি করেননি এবং জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবেন।[BANGVIEWS-POST:3382]ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিজেডি। দলটির সম্বলপুর জেলা সভাপতি রোহিত পূজারী অভিযোগ করেন, নিট আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের কারণেই ধর্মেন্দ্র প্রধানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।তার দাবি, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই এখন অন্য রাজনৈতিক নেতাদের দিকে অভিযোগ তোলা হচ্ছে। এদিকে ধর্মেন্দ্র প্রধানের ওড়িশা সফরকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে সম্বলপুর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন বিজেডি কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।সূত্র : এনডিটিভি

নিট বিক্ষোভ নিয়ে মুখ খুলে যা বললেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী