ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে ছয় জাহাজ থামিয়ে দিল ইরানের বিপ্লবী গার্ড

সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টার অভিযোগে ছয়টি জাহাজকে থামিয়ে দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ ইউনিট।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা জানান, রোববার রাতে ছয়টি জাহাজ ইরানের নির্ধারিত পথের পরিবর্তে বিকল্প একটি রুট দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। এ সময় আইআরজিসির নৌ সদস্যরা সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজগুলো থামান এবং ফিরে যেতে বাধ্য করেন।

ইরানি সংবাদমাধ্যমের দাবি, জাহাজগুলো চলাচলের সময় নিজেদের নেভিগেশন ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে জাহাজগুলোর নাম, নিবন্ধিত দেশ কিংবা পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে শনিবার একই অভিযোগে হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও চারটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানোর কথা জানিয়েছিল আইআরজিসি।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। ফলে এই নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে বাড়তি নজরদারি ও বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি আইআরজিসি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে ছয় জাহাজ থামিয়ে দিল ইরানের বিপ্লবী গার্ড

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টার অভিযোগে ছয়টি জাহাজকে থামিয়ে দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ ইউনিট।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা জানান, রোববার রাতে ছয়টি জাহাজ ইরানের নির্ধারিত পথের পরিবর্তে বিকল্প একটি রুট দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। এ সময় আইআরজিসির নৌ সদস্যরা সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজগুলো থামান এবং ফিরে যেতে বাধ্য করেন।

ইরানি সংবাদমাধ্যমের দাবি, জাহাজগুলো চলাচলের সময় নিজেদের নেভিগেশন ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে জাহাজগুলোর নাম, নিবন্ধিত দেশ কিংবা পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে শনিবার একই অভিযোগে হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও চারটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানোর কথা জানিয়েছিল আইআরজিসি।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। ফলে এই নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে বাড়তি নজরদারি ও বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ