ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বিকল্প নেই: খামেনি

সংগৃহীত ছবি
ফলো করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২৬ জুলাই) হিজবুল্লাহর উদ্দেশে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ইসরায়েলি হামলার মুখেও সংগঠনটি দৃঢ় অবস্থান ধরে রেখেছে। হিজবুল্লাহর যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ ও সহনশীলতার প্রশংসাও করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে বিশ্বের বহু মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। হিজবুল্লাহর লড়াই তাদের জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।

খামেনি বলেন, হিজবুল্লাহকে সমর্থন ও সুরক্ষা দেওয়া ইরানের কৌশলগত নীতির অংশ। লেবাননের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত এবং দেশটিতে ইসরায়েলি হামলা সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করাকে যেকোনো সমঝোতার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

বার্তায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহসহ নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান খামেনি। তাদের আত্মত্যাগের কারণে সংগঠনটি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।

হিজবুল্লাহর যোদ্ধা, বাস্তুচ্যুত মানুষ এবং নিহত সদস্যদের পরিবারের জন্য প্রার্থনা করে শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলন সফল হবে বলে আশা প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা।

এদিকে একই দিনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির সঙ্গে ফোনে কথা বলেন। তারা লেবাননের পরিস্থিতি, বাস্তুচ্যুত মানুষের সংকট এবং নিরাপদে নিজ এলাকায় তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইরান হিজবুল্লাহ মোজতবা খামেনি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বিকল্প নেই: খামেনি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিরোধ’ চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২৬ জুলাই) হিজবুল্লাহর উদ্দেশে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ইসরায়েলি হামলার মুখেও সংগঠনটি দৃঢ় অবস্থান ধরে রেখেছে। হিজবুল্লাহর যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ ও সহনশীলতার প্রশংসাও করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে বিশ্বের বহু মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। হিজবুল্লাহর লড়াই তাদের জন্য অনুপ্রেরণার বার্তা হয়ে উঠেছে।

খামেনি বলেন, হিজবুল্লাহকে সমর্থন ও সুরক্ষা দেওয়া ইরানের কৌশলগত নীতির অংশ। লেবাননের ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত এবং দেশটিতে ইসরায়েলি হামলা সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করাকে যেকোনো সমঝোতার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

বার্তায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরাল্লাহসহ নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান খামেনি। তাদের আত্মত্যাগের কারণে সংগঠনটি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।

হিজবুল্লাহর যোদ্ধা, বাস্তুচ্যুত মানুষ এবং নিহত সদস্যদের পরিবারের জন্য প্রার্থনা করে শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলন সফল হবে বলে আশা প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা।

এদিকে একই দিনে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রির সঙ্গে ফোনে কথা বলেন। তারা লেবাননের পরিস্থিতি, বাস্তুচ্যুত মানুষের সংকট এবং নিরাপদে নিজ এলাকায় তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ