ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে'

সারজিস আলম

'আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে'
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে জড়িত অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা করলে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিণতি আওয়ামী লীগের চেয়েও কঠিন হতে পারে।

রোববার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সভায় সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, হত্যা এবং জঙ্গিবাদের অভিযোগ তুলে হয়রানি করা হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডে ভারতের সহযোগিতা ছিল। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সময়েও আলেম সমাজকে উগ্রবাদ ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আলেম-ওলামাদের এভাবে চিহ্নিত করার চেষ্টা করে, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করতে হবে।

কক্সবাজারে সম্প্রতি ছাত্রলীগের একটি কর্মসূচির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক সহায়তা ছাড়া এমন আয়োজন সম্ভব নয় বলে তিনি মনে করেন। এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সারজিস আলমের দাবি, দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা এবং জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণদের অবস্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার একটি পরিকল্পনা চলছে।

তিনি বলেন, যারা কোনো অপরাধে জড়িত নন, তাদের বিষয় আলাদা। তবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপরাধে জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে তার রাজনৈতিক পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হতে পারে। একই সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়ায় ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যাও দাবি করেন।

বক্তব্যের এক পর্যায়ে বিএনপিরও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, নিরপেক্ষতার কথা বলা হলেও বাস্তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য, আওয়ামী লীগের মতো রাষ্ট্র পরিচালনার ধারা অনুসরণ করলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

ট্যাগ : আওয়ামী লীগ এনসিপি সারজিস আলম

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

'আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে'

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ